ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কৌশল এনবিআর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক হেসুসের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক ওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কৌশল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬–এর মূল প্রতিপাদ্য হলো ডায়াবেটিস মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া। ডায়াবেটিস ধরা পড়ার পর বা ঝুঁকিতে থাকলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার অন্যতম প্রধান হাতিয়ার হলো বিজ্ঞানসম্মত ও সুষম খাদ্যাভ্যাস। লেখক: প্রধান পুষ্টিবিদ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।

এর মধ্যে রয়েছে ঝুঁকি শনাক্ত করা, সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করা। ডায়াবেটিস শনাক্ত হওয়ার অর্থই সব খাবার বন্ধ করা নয়, বরং কোন খাবার কীভাবে ও কতটুকু খেতে হবে, তা সঠিকভাবে বুঝে নেওয়া।

ডায়াবেটিস প্রতিরোধের প্রধান ধাপ

  • ঝুঁকি কমানো: বিশ্বে বর্তমানে ৬০ কোটির বেশি মানুষ টাইপ–২ ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। সঠিক জীবনযাত্রা পরিবর্তন করে এটি প্রতিরোধ বা বিলম্বিত করা সম্ভব।
  • জটিলতা রোধ: অনেক রোগীই জানেন না যে তারা আক্রান্ত। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে হৃদ্‌রোগ, কিডনি বিকল, অন্ধত্ব ও স্নায়বিক ক্ষতির মতো ভয়াবহ জটিলতা সৃষ্টি হতে পারে।
  • সহজ পরীক্ষা: রক্তে শর্করার সাধারণ একটি পরীক্ষার মাধ্যমেই এটি শনাক্ত করা যায়।
  • নিয়মিত স্ক্রিনিং: বিশেষ করে যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে বা যারা অতিরিক্ত ওজনে ভুগছেন, তাদের বছরে অন্তত একবার রক্তে শর্করা পরীক্ষা করানো উচিত।
  • জীবনযাত্রার পরিবর্তন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক পরিশ্রম এবং পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করা জরুরি।
  • প্রিডায়াবেটিসে সতর্কতা: ডায়াবেটিস হওয়ার আগের পর্যায়টিই ঘুরে দাঁড়ানোর সেরা সময়। জীবনযাত্রায় সঠিক পরিবর্তন এনে টাইপ–২ ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।

আমাদের প্রতিদিনের খাবারের পুষ্টির সঙ্গে রক্তে শর্করার সরাসরি সম্পর্ক রয়েছে। সুষম পরিকল্পনা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদী জটিলতা দূর করে। বিশেষ করে যারা ইনসুলিন বা ওষুধ নিচ্ছেন, তাদের জন্য খাবারের সাথে ওষুধের সামঞ্জস্য বজায় রাখা অপরিহার্য।

খাদ্যতালিকার বিন্যাস

একজন ডায়াবেটিস রোগীর মোট ক্যালরির ৫০ থেকে ৬০ শতাংশ কার্বোহাইড্রেট, ১৫ থেকে ২০ শতাংশ প্রোটিন এবং সর্বোচ্চ ৩০ শতাংশ স্বাস্থ্যকর ফ্যাট থেকে আসা উচিত।

১. শর্করাসাধারণ চিনি বা সরল শর্করার বদলে ফাইবারযুক্ত জটিল শর্করা বেছে নিতে হবে। চাল, আটার রুটি, চিড়া, খই ও ওটস জাতীয় খাবার ধীরে হজম হয় বলে রক্তে সুগার হঠাৎ বেড়ে যায় না। ভাত ও রুটি (শর্করা): সব ধরনের শর্করা ভেঙে শরীরে গ্লুকোজ তৈরি হয়।

২. প্রোটিনমাছ, চর্বিহীন মাংস, ডিম, দুধ ও টক দইয়ের মতো প্রাণিজ এবং ডাল, বাদাম ও বিভিন্ন বীজের মতো উদ্ভিজ্জ প্রোটিন পেশি গঠনে ও শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. শাকসবজি ও ফলপ্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও ফলে থাকা ফাইবার এবং খনিজ উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। তাই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে (৬–৮ ঘণ্টা) ঘুমাতে হবে এবং শিশুদের জন্য বয়স অনুপাতে এই সময় নির্ভর করবে।

৪. তেল ও চর্বিঅলিভ অয়েল, শর্ষের বা সূর্যমুখী তেল পরিমিত পরিমাণে ব্যবহার করা ভালো। সামুদ্রিক মাছ ও বাদামে থাকা ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড হার্ট ভালো রাখতে কার্যকর। আদর্শ ডায়াবেটিক থালা বা ‘প্লেট মেথড’। যে খাবারগুলো বাদ যাবে বা কমাতে হবে।

প্লেট মেথড ও করণীয়

একটি ৯–১০ ইঞ্চির থালাকে তিন ভাগে ভাগ করে খাবার সাজালে পুষ্টির ভারসাম্য বজায় রাখা সহজ হয়। এর পাশাপাশি মিষ্টি, সরাসরি চিনি, গুড়, মধু, সফট ড্রিংকস ও প্রক্রিয়াজাত বেকারির খাবার এড়িয়ে চলতে হবে। ডুবোতেলে ভাজা ফাস্ট ফুড ও অতিরিক্ত লবণ বর্জন করা প্রয়োজন, কারণ এগুলো ক্ষতিকর কোলেস্টেরল বাড়িয়ে হৃদ্‌রোগের ঝুঁকি তৈরি করে। খাবারে অতিরিক্ত লবণ, খাওয়ার সঙ্গে লবণ (ভাজা বা অন্য সব ধরনের টেবিল সল্ট)।

পর্যাপ্ত ঘুম এবং দৈনিক অন্তত ৩০ মিনিটের ব্যায়াম বা শারীরিক পরিশ্রম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে রাখে। দিনের প্রয়োজনীয় কাজের পাশাপাশি অন্তত ৩০ মিনিট সময় বের করে যেকোনো ব্যায়াম (হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো, জগিং, খেলা, নাচ, জিম ইত্যাদি) করা শরীরের জন্য প্রয়োজনীয়। ঘুম: অপর্যাপ্ত পরিমাণ ঘুম শরীরে কর্টিসল হরমোনের চাপ বাড়িয়ে রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। ব্যায়াম: শারীরিক পরিশ্রম বা ব্যায়াম শরীরে রোগ প্রতিরোধসহ বাড়তি ওজন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্‌রোগসহ সব সমস্যার সমাধানে ও প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে।

সাধারণ মানুষকে স্বাস্থ্যসচেতন করতে তাদের অর্থনৈতিক সামর্থ্য ও খাবারের সহজলভ্যতার সঙ্গে মিলিয়ে পুষ্টি চাহিদা পূরণের বাস্তবসম্মত উপায়গুলো জানানো প্রয়োজন।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনো একক খাবারের ওপর নির্ভর না করে একজন পুষ্টিবিদের পরামর্শে ব্যক্তিগত খাদ্যতালিকা তৈরি করে নিলে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করা সম্ভব।

  • প্রিডায়াবেটিসে সচেতনতা: ডায়াবেটিস হওয়ার আগের পর্যায়টি হলো ঘুরে দাঁড়ানোর সেরা সময়। এ সময়ে জীবনযাত্রায় পরিবর্তন এনে টাইপ–২ ডায়াবেটিস প্রতিরোধ করা যায়।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কৌশল

আপডেট সময় : ০১:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬