পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের
- আপডেট সময় : ০৯:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রের গত সাধারণ নির্বাচনে বড় সাফল্যের পর ডেমোক্র্যাট দল পেন্টাগনের প্রতিরক্ষা বাজেট নিয়ে নতুন করে অবস্থান গ্রহণ করছে। বিশেষ করে ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন বিলে (এনডিএএ) ইসরায়েলের সাথে সামরিক প্রযুক্তি ও অস্ত্র উৎপাদন সংক্রান্ত যে সহযোগিতার প্রস্তাব রয়েছে, তা বাদ দেওয়ার জন্য দলীয় নেতাদের প্রতি জোরালো দাবি জানিয়েছেন নীতিবিশ্লেষক ও অধিকারকর্মীরা।
তাদের স্পষ্ট বক্তব্য, এই বিতর্কিত ধারাগুলো বিল থেকে অপসারিত না হওয়া পর্যন্ত ডেমোক্র্যাটদের উচিত যেকোনো মূল্যে বিলের অগ্রগতি আটকে রাখা। তবে সংশ্লিষ্ট কর্মী ও নীতিবিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিরক্ষা শিল্পকে একীভূত করার উদ্যোগের বিরুদ্ধেও দলটির নেতৃত্বকে স্পষ্ট অবস্থান নিতে হবে।
পড়ুন>>বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ
তবে শুমার এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস এখনো এ বিষয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানাননি। অথচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বিনিয়োগের বিষয়গুলো অপেক্ষায় পড়ে আছে। তারা দুজনই নিজ নিজ কক্ষে দলের নেতৃত্বের পদ ধরে রাখার চেষ্টা করছেন।
চলতি বছরের শুরুর দিকেই ডেমোক্র্যাট নেতৃত্ব ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের এই বিশাল প্রতিরক্ষা প্যাকেজের বিরোধিতা করেছিল। এই বিলের ভেতরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পরিকল্পনার বড় অংশ অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং ‘ট্রাম্প-ক্লাস’ যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা। ডেমোক্র্যাট শীর্ষ নেতারা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধংদেহী মনোভাব এবং অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণ দেখিয়ে এই বিলের সমালোচনা করে আসছেন।
পড়ুন>>নাগর নদীর ওপারে চা বাগানে দুই চিতাবাঘ, ঠাকুরগাঁও সীমান্তে আতঙ্ক
সম্পূরক কয়েকটি বিলেও এসব পরিকল্পনার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি রয়েছে। এর মধ্যে ৩৬ হাজার কোটি ডলারের একটি সম্পূরক অর্থায়ন প্যাকেজও রয়েছে, যেটির অগ্রগতি আটকে আছে।
সিনেটে বর্তমানে যে বিলটি আলোচনার টেবিলে রয়েছে, তার ২১৯ নম্বর ধারায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইল প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা উদ্যোগ’ নামে একটি কর্মসূচি গঠনের প্রস্তাব করা হয়েছে। সমালোচক আইনপ্রণেতারা লিখেছেন, এ ধরনের উদ্যোগ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।
এর মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা গবেষণা, উন্নয়ন, প্রযুক্তি মূল্যায়ন এবং শিল্প খাতের সহযোগিতা আরও সম্প্রসারণ ও ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। ডিমান্ড প্রগ্রেসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা কাভান খাররাজিয়ান আলজাজিরাকে জানান, ডেমোক্র্যাটদের ভোট পেতে হলে এই বিলে আমূল পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক একীভূতকরণের ধারাটি বাদ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা থাকা প্রয়োজন।
পেন্টাগনের বাজেট বা প্রতিরক্ষা বিলে বিরোধিতা করা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বরাবরই একটি স্পর্শকাতর বিষয়। তবে জুলাই মাসেই সিনেটে প্রক্রিয়াগত ভোটের মাধ্যমে ডেমোক্র্যাটরা বিলটির অগ্রগতি আটকে দিতে সক্ষম হয়েছিল। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পেন্টাগনের বর্তমান অস্থায়ী অর্থায়নের মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে কংগ্রেসকে হয় নতুন একটি অস্থায়ী বিল পাস করতে হবে, নতুবা পূর্ণাঙ্গ এনডিএএ বিল চূড়ান্ত করতে হবে।
আরও পড়ুন>>মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরানোর চিন্তাভাবনা হোয়াইট হাউসের
বিশেষজ্ঞদের মতে, সিনেটে বিলটি পাসের জন্য ৬০টি ভোট প্রয়োজন। ফলে কংগ্রেসের বর্তমান অধিবেশনের শেষ পর্যায়ে ডেমোক্র্যাটদের হাতে প্রভাব বিস্তারের বড় সুযোগ রয়েছে। কাভান খাররাজিয়ান সতর্ক করে বলেন, শুধু সংশোধনী প্রস্তাবের ওপর ভোট করানোই যথেষ্ট নয়; পরিবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিলটিকে আটকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে ডেমোক্র্যাটদের। যদি বিতর্কিত ধারা বহাল রেখে বিলটি পাস হতে দেওয়া হয়, তবে তা কোনো কার্যকর ফল বয়ে আনবে না। অন্যদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার আগে বিলটি পাস করাতে রিপাবলিকানদের হাতে সময় কম। স্মিথের বক্তব্যের সঙ্গে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমারের আগের অবস্থানের মিল রয়েছে।
প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এখন আরও বাস্তবসম্মত ও টেকসই পথ বেছে নেওয়া প্রয়োজন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ১ লাখ কোটি ডলারের বেশি প্রতিরক্ষা বাজেটের যৌক্তিকতা নেই। এর আগে চাক শুমারও বলেছিলেন, রিপাবলিকানরা যখন প্রতিরক্ষা শিল্পে কোটি কোটি ডলার ঢালার চেষ্টা করছে, তখন অভ্যন্তরীণ অনেক গুরুত্বপূর্ণ খাত অবহেলিত রয়ে যাচ্ছে।
আরও পড়ুন>>১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস
গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এক বিবৃতিতে বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আরো বাস্তবসম্মত ও টেকসই পদ্ধতি গ্রহণ করতে হবে। আবার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ কর্মসূচিতে কঠোর ব্যয়সংকোচনের মাধ্যমে সেই বাজেটের অর্থ জোগানোর ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়।
পর্যবেক্ষকদের আশঙ্কা, ইসরায়েলের সাথে সামরিক প্রযুক্তি উন্নয়নের এই উদ্যোগ কার্যকর হলে মার্কিন করদাতাদের অর্থে ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়ানোর একটি স্থায়ী সুযোগ তৈরি হবে, যা কংগ্রেসের নজরদারিও এড়াতে পারে। এছাড়া এই জোট একবার স্থায়ী হয়ে গেলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান পরিবর্তন করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে।
অনেক আইনপ্রণেতার মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল সরকারের নীতিগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে গাজা ও পশ্চিম তীরে চলমান অস্থিরতার মধ্যে ইসরায়েলের সাথে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার সিদ্ধান্ত অত্যন্ত অপরিপক্ক।
ডেমোক্র্যাটরা এখন ভোটারদের জীবনযাত্রার ব্যয়সহ নানা অভ্যন্তরীণ সংকটের চাপে রয়েছে, যার ফলে প্রতিরক্ষা বাজেট ও সম্পূরক অর্থায়ন প্যাকেজে বড় ধরনের কাটছাঁট আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে গাজা, পশ্চিম তীর এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরাইল সরকার যেসব নীতি অনুসরণ করছে, সেগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মূল্যবোধের অসংগতি রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























