নীলফামারীতে ১১ দিন পর দেখা মিললো সূর্যের
- আপডেট সময় : ০৮:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৪০০ বার পড়া হয়েছে
নীলফামারীতে ১১ দিন পর দেখা মিললো সূর্যের।
দীর্ঘ ১১ দিন পর হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জনপদ নীলফামারীতে দেখা মিললো সূর্যের।
দীর্ঘ ১১টি দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে থাকার অবশেষে আজ বৃহস্পতিবার সকালে দেখা গেলে স্বস্তি ফিরে আসে উত্তর জনপদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে । স্বস্তি ফিরে আসে বৃদ্ধা নারী পুরুষ এবং অবুঝ শিশু দের মাঝেও।
সকালে সূর্যের আলো ফোটা মাত্র অত্র এলাকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা রোদের একটু উষ্ণতা পাওয়ার জন্য ছুটে যায় রোদ পড়ন্ত ফাঁকা স্হানে ।
সদর উপজেলার নটখানা এলাকার ৬০বছরের বৃদ্ধা মোহাম্মদ ঝাটটাউ আলী (ঝাটটাউ মুন্সি) জানায়, ১১দিন হোলো হামরা কোন সূর্যের দেখা পাইনাই বাহে এই কয়টা দিন হামার যে কিভাবে গেইল তা কবার পামোনা তখন হামাক কাও একটা কম্বলও দিল না আইজ সূর্যটার দেখা পাইনো অনেক ভালো লাগেছে তাই সূর্যের রোউদোদ বসি একনা রোদ পোয়াওচো।
এছাড়াও স্হানীয় লোকজন জানায় এতো দিন ধরে আমরা কোন সূর্য দেখতে পারিনি অনেক কষ্ট করে দিন কাটিয়েছি কাজে যেতে পারিনি, কারণ সকালে ঝিরঝির করে বৃষ্টির মতো কুয়াশা পড়ে ঘর থেকে বেরুতে সাহস পাই না।
আর বিশেষ করি শীতের বিভিন্ন রোগের কারনে আর আমরা আরো বেশি চিন্তিত ছিলাম ছোট বাচ্চা আর বৃদ্ধ মা বাবাদেরকে নিয়ে । তবে আজকে কিছু টা সূর্য দেখা মেলায় খুব ভালো লাগছে ।
এবিষয়ে নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস এর পরিচালক আব্দুর সবুর এর সাথে কথা হলে তিনি বলেন আজ বৃহস্পতিবার ডিমলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস আর আজকে নীলফামারীতে কিছু জায়গায় সূর্যের দেখা মিলেছে যা এখন থেকে আকাশ কিছুটা উন্নতির দিকে যাবে তবে এর মধ্যে ও কিছু ঘন কুয়াশার দেখা দিতে পারে বলে তিনি জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























