নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নীলফামারীতে বিদ্যুৎপিষ্ট হয়ে শিশুর মৃত্যু হয়েছে।

আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসে রিয়া মনি(৭) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী হুজুর পাড়ায় আনছার আলীর বাড়ীতে উল্লেখিত দূর্ঘটনাটি ঘটে। রিয়া মনি সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের জামিয়ার রহমানের মেয়ে।

সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ঈদ উপলক্ষে বড় ভাই শরিফুল ইসলামের সাথে শরিফুল ইসলামের শ্বশুর বাড়ীতে বেড়াতে আসে শিশু কন্যা রিয়া মনি।

সোমবার সকাল অনুমান নয়টার দিকে বেড়াতে আসা আত্মীয় আনছার আলীর বাড়ীতে খেলার সময়, হঠাৎ চার্জার অটোতে চার্জ দেওয়া সংযোগ তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয় রিয়া। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

ডোমার থানা ওসি মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট ও এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!