নালিতাবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নালিতাবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নালিতাবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড 

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
নালিতাবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড 

শেরপুরের নালিতাবাড়ীতে নারী মাদক ব্যবসায়ীর কারাদন্ড প্রদান।

জেলার নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩০) নামে এক নারী মাদক কারবারিকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়।

নিজ বাসা থেকে ৭ পিস ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতের এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

দন্ডপ্রাপ্ত মাদক কারবারি নাছিমা খাতুন উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজারের বাসিন্দা নুর ইসলামের কন্যা।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টার এনামুল হকসহ ১১ সদস্যের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!