নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

কুড়িগ্রাম থেকে আব্দুস সালাম।
  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন
নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

 

 

নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম ও চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের অসহায় ও অস্বচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) দুপুরে নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কুড়িগ্রাম জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

পড়ুন>> কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “চরাঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হন।

 

তিনি বলেন, তাদের হাতের কাজকে সঠিক প্রশিক্ষণ দক্ষতায় রূপান্তর করতে পারলে তারা নিজেদের পরিবারেরস্বচ্ছলতা ফেরানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

 

 

তিনি জানান, প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২৫ জন বাছাইকৃত নারীকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে নারীরা হস্তশিল্প, নকশিকাঁথা ও এমব্রয়ডারি তৈরির বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করলে এর মাধ্যমে তারা ঘরে বসেই আয় করার সুযোগ পাবে এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় অবদান রাখতে পারবে।

পড়ুন>>নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা জানান, দুর্গম চরাঞ্চলে বসে এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে তারা আনন্দিত।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!