নাগেশ্বরীর কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে জোর পুর্বক প্রধান শিক্ষকে দায়িত্ব গ্রহণ :বিদ্যালয়ে তালা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীর কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে জোর পুর্বক প্রধান শিক্ষকে দায়িত্ব গ্রহণ :বিদ্যালয়ে তালা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ১৪৪৮ হিজরি হজ নিবন্ধন: কাতারে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর থেকে ১৬ বছর পর বার্নাব্যুতে হোসে মরিনিও: রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন শুরুর অপেক্ষায়

নাগেশ্বরীর কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে জোর পুর্বক প্রধান শিক্ষকে দায়িত্ব গ্রহণ :বিদ্যালয়ে তালা

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
নাগেশ্বরীর কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ে জোর পুর্বক প্রধান শিক্ষকে দায়িত্ব গ্রহণ, বিদ্যালয়ে তালা

নাগেশ্বরী থেকে মোঃ মজিবর রহমান: কুড়িগ্রামের নাগেশ্বরী কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবল চন্দ্রের শেষ কর্মদিবসে বহিরাগত ভাড়াটে লোক দিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী কৃষ্ণ চন্দ্র এর বিরুদ্ধে জোর পূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহনের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রী ও অভিভাবক বিদ্যালয়ের মেইন ফটোকে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

জানাযায় বিদ্যালয়ে সহকারী শিক্ষক নুর ইসলাম বিধি মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার কথা থাকলেও বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবল চন্দ্রের জামাতা হওয়ার সুবাদে সহকারী শিক্ষক শ্রী কৃষ্ণ চন্দ্র বিধি বহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষানীতি ২০২১ মোতাবেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর/মৃতু/পদত্যাগ করলে সহকারী প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে হবে।কিন্ত উক্ত বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সিনিয়ারিটি অনুযায়ী সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিতে হবে। কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবসরে যাওয়ায় বিধি অনুযায়ী সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুর ইসলাম দায়িত্ব পান। কিন্তু তাকে দায়িত্ব না দিয়ে, অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুবল চন্দ্র তার জামাতা বিধি মোতাবেক জুনিয়র শিক্ষককে বিধি বাহির্ভূত ভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। কিন্তু উক্ত নিয়োগে ম্যানেজিং কমিটির সভাপতি সহ কমিটিদের কোন অনুমোদন ছিলো না। এলাকাবাসীর অভিযোগ সহকারী প্রধান শিক্ষক সুবল চন্দ্র দায়িত্বে থাকা কালিন তার বিরুদ্ধে টিউশন ফির টাকা উত্তোলন সহ টাকা আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে। উক্ত দুর্নীতি ধামা চাপা দেয়ার জন্য তার জামাতে জোর পুর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাবুল হোসাইন বলেন, শ্রী কৃষ্ণ চন্দ্রকে আমাদের কমিটির পক্ষ থেকে কোন দায়িত্ব দেয়া হয় নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!