বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে বড় নিয়োগ, আবেদন করুন অনলাইনে
- আপডেট সময় : ১০:০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে বড় নিয়োগ, আবেদন করুন অনলাইনে
বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৭টি ক্যাটাগরিতে ২২০টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ৬ থেকে ১০ গ্রেডের এই পদগুলোতে আবেদনের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
পদের বিবরণ ও বেতন স্কেল
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার: ৬টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার: ৩টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার): ২টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার: ৪টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার: ৭টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার: ২২টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার: ৮টি পদ, গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার: ৯টি পদ, গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার: ৩৬টি পদ, গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার): ১টি পদ, গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল): ৪টি পদ, গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
- সিনিয়র অফিসার (আইন/ল): ৮১টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট): ১৪টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- ফিনান্সিয়াল এনালিস্ট: ১টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- আইন কর্মকর্তা: ১টি পদ, গ্রেড-৬ (৩৫,৫০০-৬৭,০১০ টাকা)।
- সিনিয়র অফিসার (নিরীক্ষা): ২০টি পদ, গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)।
- প্রটোকল অফিসার: ১টি পদ, গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)।
প্রয়োজনীয় তথ্য ও আবেদনের নিয়ম
- আবেদন ফি: ২০০ টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পদের প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
- আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। পূর্বনিবন্ধিত প্রার্থীরা সিভি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করবেন। নতুন প্রার্থীদের ক্ষেত্রে ‘Register Now’ লিংকে ক্লিক করে নির্ধারিত ছক পূরণ করে সাবমিট করতে হবে। এরপর প্রাপ্ত সিভি আইডি ও পাসওয়ার্ড পরবর্তী সব প্রয়োজনে সংরক্ষণ করতে হবে।
আরো দেখুন : এইচএসসি পাসে চাকরির বড় সুযোগ: সরকারি-বেসরকারি খাতে হাজারো পদ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























