নাগেশ্বরীর কচাকাটায় অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার আহত-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীর কচাকাটায় অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার আহত-৬ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

নাগেশ্বরীর কচাকাটায় অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার আহত-৬

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
নাগেশ্বরীর কচাকাটায় অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার আহত-৬

নাগেশ্বরীর চর মাদারগঞ্জে অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছে কচাকাটা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এ ঘটনায় কচাকাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সংযোগ নিরবিছন্ন রাখতে এবং কৃষি কাজে পানি সরবরাহের সহযোগীতা করতে কচাকাটার পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকারীরা গত ২৯ জানুয়ারী চর মাদারগঞ্জে অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের ব্যাপক হামলার স্বীকার হয়েছেন।

সন্ত্রাসীদের হামলায় ৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চর মাদারগঞ্জ এলাকার আঃ জব্বারের পুত্র সাইদুল ইসলাম,ঈমান আলীর পুত্র খাইরুল ইসলাম, খাদিমুল ইসলাম, মাইদুল ইসলাম, আজিবর প্রধান এর পুত্র জামাল হোসেন, হুজুর আলীর পুত্র সাইদুল ইসলাম, জলেপ উদ্দিন ও আজিবর প্রধানের পরামর্শে অবৈধ সংযোগ বিছিন্ন করার সময় সম্মিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে আক্রমণ করে ।

এতে ঘটনাস্থলে লাইনম্যান ফরহাদ হোসেন ও রিপন গুরুতর আহত হয়। এ সময় এলটি হুমায়ুন, স্থানীয় শহিদুল ইসলাম, মমিনুর রহমান মিলনসহ আরো কয়েকজন তাদেরকে উদ্ধার করতে এগিয়ে এলে তারাও সন্ত্রাসীদের হামলার স্বীকার হন।

পরে কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদেরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর।

জানা গেছে র্দীঘদিন থেকে উপজেলার বিভিন্ন অঞ্চলে এক শ্রেনীর সন্ত্রাসী গ্রুপ অবৈধ সংযোগ চালাচ্ছে। এতে অতিরিক্ত লোড পড়ায় বিভিন্ন ট্রাস্ফরমার নষ্ট হচ্ছে।ফলে অত্র এলাকার সাধারন জনগন ব্যাপক হয়রানীসহ ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছেন।

এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কচাকাটা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে কচাকাটা পল্লিবিদ্যৎ অফিস সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!