নাগেশ্বরীতে শশুরের হাতে বউ নির্যাতিত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে
- আপডেট সময় : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে শশুরের হাতে বউ নির্যাতিত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী হাসনাবাদ ইউনিয়ন এর শিংহীর ভীটা গ্রামের প্রতিবন্ধী ইছাহাক আলীর স্ত্রী জামিলা বেগম এর উপর অমানসিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে একই গ্রামের মৃত, মেছের আলীর পুত্র রুহুল আমিন (চাচা শশুর) তার ভাতিজা প্রতিবন্ধ ইছাহাক আলীর বউকে পিটিয়ে গুরুতর আহত করে সে এখন হাসপাতালে কাতরাচ্ছে।
পড়ুন>> রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
এছাড়াও রুহুল আমিনের পরিবারের অন্যান্যরা জামিলাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করলে স্থানীয় আব্দুল হামিদ ও তার স্ত্রী ইউনিয়ন পরিষদের সদস্য ছকিনা খাতুন তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন।
গুরুতর আহত জামিলা বলেন, আমার স্বামী প্রতিবন্ধী সে ঢাকায় কাজ করে সংসার চালায়, আমি আমার ছেলে সন্তানদের নিয়ে বাড়িতে থাকি, রুহুল আমিন ও তার লোকজন আমাকে বিভিন্ন ভাবে হয়রানি ও আমার উপর অমানবিক নির্যাতন করে, এলাকার লোকজন এই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে উদ্ধার করেন। আমি এর ন্যায় বিচার দাবি করি।
এ ব্যাপারে স্থানীয় মোক্তার আলী ও আক্তার হোসেন বলেন রুহুল আমিন জামিলাকে বেধড়ক মারধর করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























