সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
- আপডেট সময় : ০৫:৩১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার পর উপজেলার ভরনিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
পড়ুন>> ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির সময় জনতার গণপিটুনিতে চোরের মৃত্যু
গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদা নামে দুই বছরের সাজাপ্রাপ্ত ওই পলাতক আসামীকে গ্রেফতার করে। আসামীকে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























