নাগেশ্বরীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন
নাগেশ্বরীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ৮ম পর্যায় সকল শিক্ষক শিক্ষিকা পবিত্র ঈদুল ফিতরের আগে বেতনভাতা সহ ৫দফা দাবিতে পুরণে মানববন্ধন করেছেন।
২৩ মার্চ রবিবার সকাল সারে এগারো টায় প্রেসক্লাব নাগেশ্বরীর সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম, খতিব, কেয়ারটেকার সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এ সময় বক্তারা বলেন ইসলামী ফাউন্ডেশনের অধিনে তাদের চাকুরী জাতীয় করণ করতে হবে।
বক্তারা আরও বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়),
বেতন বৃদ্ধি সহ ঈদুল ফিতরের আগে বেতন বোনাস, প্রকল্প স্থায়ীকরণ, কোনক্রমেই আউটসোর্সিং করা যাবে না, শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে কেন্দ্র স্থানান্তর, শিক্ষক শিক্ষিকা অসুস্থ, মৃত্যু বরণ করলে তহবিল গঠন সহ এককালিন অর্থ প্রদানের ব্যবস্থা করার দাবি করেন।
এছাড়াও বক্তারা বলেন, তাদের দাবি না মানা হলে সকল সরকারি অফিস ঘেরাও করা হবে এবং দাবি আদায়ে সারাদেশ ব্যাপি বৃহত্তর আন্দোলন গরে তোলা হবে।
এ সময় বক্তব্য রাখেন, ইমাম, খতিব কেয়ারটেকার সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























