নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান পুড়ে ছাই : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আজকের দিনটি? ২৩ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান পুড়ে ছাই

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান পুড়ে ছাই

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান পুড়ে ছাই।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি দোকানে থাকা লেদের ও মুদি মালামাল পুড়ে ছাই হয়েছে ।

বৃহস্পতিবার ৩০ মার্চ আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সতিহাট এলাকায় এঘটনা ঘটে। এতে প্রায় চার লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

দোকান মালিক রেজাউল করিম জানান, প্রতিদিনের ন্যায় দোকানে ওয়েল্ডিং এর কাজ করছিলাম এ সময় হঠাৎ করে বৈদ্যুতিক বোর্ডে স্পার্ক করে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে বাজার বণিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, যাতে তিনি পুষিয়ে উঠতে পারেন।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব- অফিসার নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক রেজাউল ইসলাম দাবী করেন।

Please Share This Post in Your Social Media

One response to “নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান পুড়ে ছাই”

  1. […] ফেস্টুন ছেড়ার হিড়িক থানায় জিডি  নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্ক… র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!