ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা

দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৪০৯৮ বার পড়া হয়েছে

দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকাল সাড়ে দশটায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)। এ সময় নির্বাচনের আয়োজন ও প্রস্তুতি নিয়ে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ, অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুল রহমান, দৌলতপুর উপজেলা  নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।

এ সময় পুলিশ সুপার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। নির্বাচনে কোন ধরণের অবৈধ অস্ত্রের ব্যবহার যেন না হয় সেই দিকে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে তাদের ভোট দিতে  সেই নিশ্চয়তা আমরা দিতে চাই। আগামীর নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোঃ বেলাল উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল (জুয়েল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি আমিনুল ইসলাম,গন অধিকারপরিষদের প্রার্থী মোঃ সাহাবুল ইসলাম,সাংবাদিক মোঃসাইফুল ইসলা (শাহীন),আহমেদ রাজু,আহাদ আলী নয়ন,খন্দকার জালাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান আকবর আলী, মোঃজহুরুল করিম বিশ্বাস, অধ্যক্ষ রেজাউল করিম, মাহবুবুর রহমান লস্কর, ছাত্র প্রতিনিধি রকি, বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, জুলাই যুদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর ব্যাখ্যা ও দিকনির্দেশনা দেয়া হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬