ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল একজোট

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

তরুনদের হাতে পাকিস্তানের পতাকা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল একজোট

নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল। কিন্তু দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে। ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত। সেই বৈঠকে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা। এবার একই পথে হাঁটল পাকিস্তানও।

ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে তখন পাকিস্তানের রাজনীতিকরাও ভুলে গেছেন সব বিভেদ। আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চকক্ষ সিনেট ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) এ অধিবেশন বসে।

ভারত দাবি করছে, কাশ্মীরের ওই হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এর জেরে একের পর এক পাকিস্তানের স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদির সরকার।

পড়ুন>> এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

কিন্তু পাকিস্তানের সরকার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ বলছে, এ ধরনের দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হলে পাকিস্তানের আইনপ্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান। নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থি বলেও জানান তারা।

এর বাইরে নিজের সাজানো নাটকের মাধ্যমে ভারত যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের আইনপ্রণেতারা। আর সিন্ধুর পানিচুক্তি নিয়ে ভারত এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা যুদ্ধের শামিল হিসেবেও গণ্য করা যেতে পারে বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল একজোট

আপডেট সময় : ০২:১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫