ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ ভ্রমণে কড়াকড়ি বাড়াল চীন

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশ ভ্রমণে কড়াকড়ি বাড়াল চীন

নাগরিকদের বিদেশ ভ্রমণের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে চীন। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ জুয়া ও সাইবার জালিয়াতি বা প্রতারণার ফাঁদ থেকে নাগরিকদের সুরক্ষার জন্য এই কঠোর নিয়মাবলি কার্যকর করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, কেউ বিদেশে গিয়ে চীনের নিরাপত্তা বা স্বার্থবিরোধী কোনো কার্যকলাপে জড়ালে দেশে ফেরার পর তাকে তিন বছর পর্যন্ত বিদেশ ভ্রমণে নিষিদ্ধ করা হতে পারে।

পড়ুন>>শীতকালীন মৌসুমে বিশ্বজুড়ে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ

এছাড়া প্রযুক্তিগত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন করলেও একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। নতুন নিয়মের আওতায় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে সীমান্তরক্ষীদের কড়াকড়ি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক টম কেলগসহ বেশ কয়েকজন সমালোচক ও বিশ্লেষকের মতে, বিদেশে অবস্থানরত নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা দমন করতেই বেইজিং এই কৌশল নিয়েছে। কেলগের ভাষ্যমতে, সরকারের সমালোচনা রোধ করতে নিরাপত্তা সংস্থাগুলো এখন অনেকের পাসপোর্ট আটকে দিচ্ছে।

এছাড়া সরকারি চাকরিজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের আগে থেকেই পাসপোর্ট জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে। বিশেষজ্ঞরা একে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে বাড়তে থাকা কড়া মতাদর্শিক নিয়ন্ত্রণের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, যা অনেকটা মাও সে তুংয়ের আমলের বিচ্ছিন্ন চীনের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়।

দীর্ঘদিন ধরেই চীনা নাগরিকরা অঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার অভিযোগ করে আসছেন। অনেক ক্ষেত্রে নাগরিকরা আগাম জানতে পারেন না যে তাদের ওপর কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না; বিমানবন্দর বা পাসপোর্ট অফিসে যাওয়ার পরই কেবল বিষয়টি সামনে আসে।

২০১৯ সালের হংকং বিক্ষোভে অংশ নেওয়া ‘পিপি’ নামের এক তরুণ জানান, ২০২৩ সালে তার পাসপোর্টের আবেদন বাতিল করা হয়েছে। কোনো লিখিত কারণ ছাড়াই তাকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি বিদেশ যেতে পারবেন না। গ্রেফতারের ভয়ে তিনি আইনি লড়াইয়েও যাননি।

মানবাধিকার সংস্থা ‘সেফগার্ড ডিফেন্ডারস’-এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালে চীনের সর্বোচ্চ আদালতের নথিতে ভ্রমণ নিষেধাজ্ঞার রেকর্ড ছিল মাত্র ৮৯টি। গত বছর সেই সংখ্যা বেড়ে এক লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদেশ ভ্রমণে কড়াকড়ি বাড়াল চীন

আপডেট সময় : ১১:১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬