দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গুরুতর আহত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গুরুতর আহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গুরুতর আহত

 

 

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গুরুতর আহত

 

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা গুরুতর আহত হয়েছে।

 

আহতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ ও সদস্য সচিব জিম।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় গাইবান্ধা বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন।

 

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

পড়ুন>> বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় মামলা: আসামি অজ্ঞাত ৭

প্রত্যক্ষদর্শীরা জানান,হামলাকারীরা অতর্কিতে তাদের ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে।

 

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি জানান, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং হামলাকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

 

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ রহমান বলেন, রাত এগারোটার দিকে ছুরিকাঘাতে আহত দুই যুবককে হাসপাতালে আনা হয়েছে এদের মধ্যে একজনের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করছি । হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

স্থানীয়রাও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!