সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতিক্ষার পর কাউনিয়া থানা রোডের সংস্কার কাজ শুরু
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতিক্ষার পর কাউনিয়া থানা রোডের সংস্কার কাজ শুরু হয়েছে।
পত্র পত্রিকায় বহু লেখা লেখি ও দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কাউনিয়া থানা রোডের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে থানা রোডের সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার আলী, সারাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ।
থানা রোড টি দীর্ঘদীন ধরে সংস্কার না হওয়ায় পথচারীদের দূর্ভোগের অন্ত ছিলনা। বালিকা বিদ্যালয় মোড়ে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাটু পানি মারিয়ে পথচারী চলাচল করতো।
এ নিয়ে পত্রিকায় অনেকবার সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ায় অবশেষে ৬১ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি বিভাগের অর্থায়ণে কাজ সম্পন্ন করা হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























