গাইবান্ধার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার দাউদকান্দিতে গৌরীপুর বাসষ্ট্যান্ডে বাস চাপায় এক ১ শিশু নিহত এবং মা ও বড় বোন আহত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গৌরীপুর পেন্নাই বাসষ্ট্যান্ডে ঢাকাগামী লাল সবুজ (ঢাকা মেট্রো-ব-১৫-২২০৩) যাত্রীবাহী বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে আড়াই বছরের নুসাইফা মারা যায়।
আরো মারাত্মক ভাবে আহত হয় তার মা শাহিদা বেগম (৩৫) এবং বড় বোন তালহা (৫)।পড়ুন>>তাহিরপুরে চুরির অপবাদে শিশু সহ দুজনকে অমানুষিক নির্যাতনে ভিডিও ভাইরাল গ্রেপ্তার-৩
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত নুসাইফা দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামের মোঃ জাহিদ মিয়ার মেয়ে।
আহত শাহিদা বেগমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহত তালহাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হয়। বাসটি আটক অবস্থায় থানা পুলিশের কাছে আছে।
Leave a Reply