ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব মার্কিন জ্বালানি কোম্পানির ওপর হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি অভিনয়ের প্রয়োজনে বোটক্স এড়িয়ে চলছেন অস্কারজয়ী জেনিফার লরেন্স ২০২৬ সালের সমৃদ্ধি সূচকে বিশ্বসেরা কাতারের অভাবনীয় সাফল্য খুলনায় সন্ত্রাসী আরমান বাহিনীর প্রধান গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও গুলি দেশে ফিরলে বিমানবন্দরেই জীবনের ঝুঁকি রয়েছে: শেখ হাসিনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু, ছয় দিনে ৭৫ হাজার আবেদন ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন সম্মানী ও কল্যাণ নীতিমালা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন

 

ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুনভাবে গঠন করা হয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি এই কমিটিগুলোর প্রস্তাব উত্থাপন করেন।

পরবর্তীতে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন। পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।

পড়ুন>>অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ

কমিটির অন্য সদস্যরা হলেন শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল (লালমনিরহাট-২), মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), আবু ওয়াহাব আকান্দ ওয়াহিদ (বগুড়া-৪), মোসাম্মদ সাবিরা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-১৪), মোহাম্মদ গোলাম রসুল (ফেনী-৩) এবং মোহাম্মদ রায়হান সিরাজী (রংপুর-১)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম। পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ইকবাল হোসাইন (কিশোরগঞ্জ-৩), মো. মুজিবুর রহমান (বরিশাল-৫), গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬), এস এ জিন্নাহ কবির (মানিকগঞ্জ-১), নাদিয়াত পাঠান পাপন (সংরক্ষিত মহিলা আসন-৩২), মোসাম্মদ সামা আক্তার (সংরক্ষিত মহিলা আসন-২২), এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২) এবং মোহাম্মদ আলী আজগর (পাবনা-৩)।

পড়ুন>>তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম মির্জা হাবিব। পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এতে যুক্ত আছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ আখতারুজ্জামান (ময়মনসিংহ-১০), মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ (নারায়ণগঞ্জ-২), আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ (চট্টগ্রাম-১৪), শেখ ফরিদ আহমেদ (চাঁদপুর-৩), তাহমিনা সুলতানা (সংরক্ষিত মহিলা আসন-৩৫), এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২) এবং মোহাম্মদ ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।

পড়ুন>>পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয় -শেখ রাসেল

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য। কমিটির বাকি সদস্যরা হলেন মোহাম্মদ নুরুল হক (পটুয়াখালী-৩), মোহাম্মদ আব্দুল আজিজ (নাটোর-৪), মোহাম্মদ মির্জা (সিরাজগঞ্জ-১), আতিকুল আলম (কুমিল্লা-৭), মোহাম্মদ মমিনুল হক (চাঁদপুর-৫), মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ (জয়পুরহাট-১), মোহাম্মদ আব্দুল সাত্তার (নীলফামারী-১) এবং মিসেস সাজিদা সামাদ (সংরক্ষিত মহিলা আসন-৪২)।

 

আরও পড়ুন>>গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এর সদস্য। কমিটির অন্য সদস্যরা হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (রাজবাড়ী-১), রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), মোহাম্মদ আইনুল হক (সিরাজগঞ্জ-৩), মোহাম্মদ লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান (ঠাকুরগাঁও-৩), শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল (খুলনা-২), মারজিয়া বেগম (সংরক্ষিত মহিলা আসন-৩৮) এবং মোহাম্মদ মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১)।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সালাম পিন্টু।

 

পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এতে রয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ আব্দুল বারী (জয়পুরহাট-২), আবুল কালাম (নারায়ণগঞ্জ-৫), মোহাম্মদ সালাউদ্দিন (ঢাকা-১৯), খন্দকার আবু আশফাক (ঢাকা-১), ফেরদৌসী আহমেদ (সংরক্ষিত মহিলা আসন-২৩), মোহাম্মদ আবু তালেব মন্ডল (পাবনা-৪), মোহাম্মদ আব্দুল করিম (গাইবান্ধা-২) এবং শামছুন্নাহার বেগম (সংরক্ষিত মহিলা আসন-৪৩)।

আরও পড়ুন>>ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সাথে ট্রাম্পের প্রতিনিধিদের তিন ঘণ্টার বৈঠক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ববি হাজ্জাজ (ঢাকা-১৩), ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), মোহাম্মদ আব্দুস সালাম (ঠাকুরগাঁও-২), মোহাম্মদ সাদিক (দিনাজপুর-২), মোহাম্মদ ইলিয়াস মোল্লা (ফরিদপুর-১), মোহাম্মদ মুক্তার আলী (যশোর-৬) এবং মাহফুজা হান্নান (সংরক্ষিত মহিলা আসন-৪১)।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

পদাধিকারবলে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মীর মোহাম্মদ হেলালউদ্দিন (চট্টগ্রাম-৫), মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম-৩), দীপেন দেওয়ান (রাঙ্গামাটি), মোহাম্মদ এনামুল হক (চট্টগ্রাম-১২) এবং মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল (যশোর-২)।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!