গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর
সৃষ্টি জবস ডেস্ক
প্রকাশিত :
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির বিভিন্ন শাখায় জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ২০৫টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
পদসমূহ ও সংখ্যা
পরিচালক (শিক্ষা উদ্যোক্তা): ১০০টি পদ।
সহকারী শিক্ষক/শিক্ষিকা: ৭২টি পদ।
সহকারী শিক্ষিকা (স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুল): ১৫টি পদ (বাংলা, গণিত, ইংরেজি, আইসিটি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও স্পোকেন ইংলিশ বিভাগ)।
সহকারী শিক্ষক/শিক্ষিকা (চিত্রাঙ্কন): ৩টি পদ।
অডিটর: ৫টি পদ।
হিসাবরক্ষক: ২টি পদ।
কম্পিউটার অপারেটর, সিকিউরিটি গার্ড এবং পিওন/আয়া/বুয়া/বাবুর্চি: মোট ৪টি পদ।
আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা
আগ্রহী প্রার্থীদের ‘প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষার দিন সকাল ৯টায় উপস্থিত থাকতে হবে।
Leave a Reply