admin
৭ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেল কিনতে সীমা বেঁধে দিল সরকার, বাইকে ২ লিটার; কারে ১০ লিটার!

তেলের জন‍্য লাইনে বাইকাররা।

 

 

তেল কিনতে সীমা বেঁধে দিল সরকার, বাইকে ২ লিটার; কারে ১০ লিটার!

 

 

 

ইরানে মার্কিন-ইসরায়েল সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও।

 

 

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:২১
ইফতারের সময় : ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:২৭
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:২৫
  • সন্ধ্যা ৬:১৫
  • রাত ৭:৩০
  • ভোর ৫:৪১
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

 

এই পরিস্থিতিতে জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা ও মজুত ঠেকাতে ফিলিং স্টেশন থেকে ভোক্তারা কতটুকু তেল কিনতে পারবেন তার নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে সরকার।

 

 

শুক্রবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

 

 

 

 

 

বিপিসি জানায়, এখন থেকে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল বা অকটেন কিনতে পারবে। এছাড়া অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে।

 

পড়ুন>>জাদুকাটা নদীর ওপর সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, ভোগান্তিতে পর্যটক ও ব্যবসায়ীরা

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেল- সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেটকার- সর্বোচ্চ ১০ লিটার, জিপ/মাইক্রোবাস- ২০–২৫ লিটার, পিকআপ/লোকাল বাস (ডিজেল)- ৭০–৮০ লিটার, দূরপাল্লার ট্রাক/বাস (ডিজেল)- সর্বোচ্চ ২০০–২২০ লিটার।

 

 

বিপিসি বলছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে আমদানি কার্যক্রম কখনো কখনো বিলম্বিত হওয়ায় সরবরাহ ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে জ্বালানি তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় অনেক ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। একই সঙ্গে ডিলাররাও অতিরিক্ত তেল উত্তোলনের চেষ্টা করছেন বলে জানিয়েছে সংস্থাটি।

 

 

 

 

ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহে কিছু বাধ্যতামূলক নতুন কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। তেল কেনার সময় তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। পুর্বের ক্রেতা পরবর্তীবার তেল নিতে গেলে আগের ক্রয় রশিদের মূল কপি জমা দিতে হবে। ডিলাররা বরাদ্দ অনুযায়ী ক্রয় রশিদ যাচাই করে তেল সরবরাহ করবে।

 

 

 

 

ফিলিং স্টেশনগুলোকে মজুদ ও বিক্রয়ের তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানাতে হবে এবং তেল বিপণন কোম্পানিগুলো বরাদ্দের বাইরে অতিরিক্ত তেল সরবরাহ করতে পারবে না।

পড়ুন>>উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

 

 

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিতভাবে তেল আমদানি করা হচ্ছে এবং বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে সরবরাহ পাঠানো হচ্ছে। খুব শিগগিরই দেশে পর্যাপ্ত বাফার স্টক গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।

 

 

 

এছাড়া সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে বিপিসি। সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।

 

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১১

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১২

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৩

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৪

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৬

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৭

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৮

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৯

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

২০
error: Content is protected !!