তৃনমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ইয়াসের হায়দার
- আপডেট সময় : ০৮:৩৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে
আজ বৈকালে তৃনমূল ছেড়ে অধীরের হাত ধরে ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ফিরাদের জামাই ইয়াসের হায়দার।।
ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলার পি সি সি সদরদপ্তরে আজ বৈকালে তৃনমূল দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান করেন পশ্চিম বাংলার মন্ত্রী।
কলকাতার মেয়র ও তৃনমূল দলের রাজ্যের নেতা ফিরাদ ববি হাকিমের জামাই ইয়াসের হায়দার। তিনি পশ্চিম বাংলার তৃনমূল দলের যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন।
আজ কলকাতার প্রদেশ পি সি সি র বিধান ভবনে তাকে ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এম পি।
তৃনমূল দল থেকে আসা রাজ্যের যুব তৃনমূল দলের সাধারণ সম্পাদক ইয়াসের হায়দার বলেন যে আগামী দিনে রাহুল গান্ধী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে এবং অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে টিম ইন্ডিয়াকে সাহায্য করতে তার ভারতের জাতীয় কংগ্রেসে যোগদান।
তিনি ভারতের জাতীয় কংগ্রেসে এসে আগামী দিনে ভারতের বি জে পি সরকার কে এবং পশ্চিম বাংলার তৃনমূল দলের সরকারের বিরুদ্ধে লড়াই করতে যান।
ভারতের আগামী দিনে জাতীয় কংগ্রেসের সরকার গঠন করবে তার বিশ্বাস। তিনি পশ্চিম বাংলা র বিভিন্ন যায়গায় ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন করতে চান।
তবে তার শ্বশুর কলকাতার মেয়র সম্পর্কে কিছু মন্তব্য করেননি তার ধারণা ভারতের জাতীয় কংগ্রেস থেকে তৃনমূল দলের সৃষ্টি। তাই আগামী দিনে তৃনমূল দল ভারতের জাতীয় কংগ্রেসের সাথে মিলিত হতে পারে।
আজকের গনমাধ্যমের সামনে তার সাথে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী, পশ্চিম বাংলার মিডিয়া সেলের নেতা ও ভারতের জাতীয় কংগ্রেসের পি সি সি এবং এ আই আই সি সি সদস্য সৌম্য আইচ রায়সহ পশ্চিম বাংলার পি সি সি র নেতৃত্ব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























