তাহিরপুর-মধ্যনগরে বিশাল বহর নিয়ে সেলিম আহমদের লিফলেট বিতরণ ও গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৩৩৪ বার পড়া হয়েছে
তাহিরপুর-মধ্যনগরে বিশাল বহর নিয়ে সেলিম আহমদের লিফলেট বিতরণ ও গণসংযোগ করলেন। সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ
সুনামগঞ্জ- ১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিভিন্ন হাট বাজারে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে সরকারের উন্নয়ন সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
গতকাল সকাল থেকে রাত পর্যন্ত তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, চাঁনপুর,বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, ছাড়াগাঁও, বাগলী এবং পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার মহেশখলা, গুলগাঁও, রংচি।
বাকাতলা সহ বেশ কয়েকটি বাজারে তিনি সরকারের উন্নয়ন সংবলিত লেখা লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দিদারম্নল বাহার অপু, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তোফায়েল আহমদ রয়েল,
সুনামগঞ্জ পৌর শ্রমিক লীগের আহ্বায়ক তৈয়বুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশাউলজ্জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক বিলস্নাল আমিন, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম ইকবাল, যুবলীগ নেতা আব্দুর রহিম, সুমন, জুয়েল, বাবুল, আহাদ প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























