তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৯৯৬৪ বার পড়া হয়েছে
তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার(৩০ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাও গ্রামের পাশে
যাদুকাটা নদীতে থেকে উদ্ধার করা হয়।
পড়ুন>চর বলরামপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল
আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও পেশার তিনি কৃষক।
স্থানীয় এলাকাবাসী জানায়,সকালে স্থানীয় এলাকাবাসী মদেরগাও গ্রামের পাশে (যাদুকাটা নদীতে) মৃত ভাষমান লাশ দেখতে পায়। এসময় উৎসুক জনতার ভীর করে দেখতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণ করা হচ্ছে কেউ তাকে হত্যা করে কেউ লাশ যাদুকাটা নদীতে ফেলে দেয়।
পড়ুন>> রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা
খোঁজ নিয়ে জানা গেছে,গত কাল রবিবার রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিলো। আর তার গায়ে আগাতের চিহ্ন রয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের গায়ে আগাতের চিহ্ন রয়েছে।


























