ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ডোমারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

ভার্চূয়্যালী ডোমারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভার্চূয়্যালী ডোমারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন।

ভার্চূয়্যালী ডোমারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা বাংলাদেশে ৫ শত ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ে নীলফামারীর ডোমার উপজেলাসহ সর্বমোট ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়্যালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ৩০ অক্টোবর সকাল ১১টায় পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি জাতীয় ইমাম সম্মেলনে যোগ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এর সভাপতিত্বে মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপজেলার সকল ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে অজুর জন্য পৃথক জায়গা ও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ আদায়ের সুবিধা রয়েছে।

এছাড়াও হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র এবং ইসলামী গ্রন্থাগার, অটিজম কর্নার, দাফন কার্যক্রমের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ এবং ইসলামিক দাওয়াহ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র। দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধা থাকবে।

প্রসঙ্গতঃ সারাদেশে ৫শত ৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ষষ্ঠ ধাপে আজকের উদ্বোধন হওয়া ৫০টি মডেল মসজিদ সহ সর্বমোট ৩শত টি মসজিদ উদ্বোধন করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩