সংবাদ শিরোনাম :
ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ম শ্রেণির ছাত্র নিহত
ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
- আপডেট সময় : ০৬:৩১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ম শ্রেণির ছাত্র নিহত
ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ম শ্রেণির ছাত্র রাকিব নিহত হয়েছে।
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব হাসান (১২) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারী রাতে আন্ধারুর মোড় নামক এলাকার ব্রাক অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটেছে।
নিহত রাকিব হাসান ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জড়পাখুরী এলাকার মংলুর সন্তান এবং ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাকিব ছোটরাউতা ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান শুনে বাড়ির দিকে যাচ্ছিল এমন সময় দ্রুত বেগে ডোমার থেকে ছেড়ে আসা জলঢাকাগামী বালু বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























