ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এয়ারওয়েজ কটিয়াদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন কক্সবাজার সৈকতে পর্যটকদের ভাসিয়ে নিয়ে গেল সাগরের উত্তাল ঢেউ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি?

ঝালকাঠির ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা : তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) ফারহা গুল নিঝুমের গাড়িতে ধাক্কা দেওয়া পিকআপ চালককে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১টায় জেলা শহরের পৌর মিনি পার্কের সামনের সড়কে জেলা প্রশাসকের সরকারি গাড়িতে সজোরে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপ (ঢাকা মেট্রো অ ১৪-০৮৭৯)। ঘটনার সময় জেলা প্রশাসক ওই গাড়িতে ছিলেন।

ঘটনার পরই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালক পারভেজ মোল্লাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন।

তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে পিকআপটি জব্দ করে ঝালকাঠি সদর থানায় পাঠিয়েছে।

সাজাপ্রাপ্ত পারভেজ মোল্লা মাদারীপুর জেলার শিবচর এলাকার বাবলাতলা গ্রামের মজিবুর মোল্লার ছেলে। তিনি ন্যাশনাল পলিমার গ্রুপের মালামাল ডেলিভারির কাজ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেপরোয়া গতিতে খেয়াঘাট থেকে শহরের দিকে যাচ্ছিল প্লাস্টিকের পাইপ ভর্তি পিকআপটি। চালক গাড়িটি সঠিক নিয়ন্ত্রণ না করে জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা এবং ট্রাফিক সার্জেন্ট সাজ্জাদ হোসেন।

এ সময় জেলা প্রশাসকের গাড়িতে ধাক্কা দিয়ে প্রাণহানির আশঙ্কা এবং সরকারি সম্পদের ক্ষতি সাধনের অপরাধে তাকে এই শাস্তি দিয়ে পিকআপটি জব্দ করা হয়।

গাড়ির মালিকের কাছে পিকআপটি হস্তান্তরের আগে যাবতীয় কাগজপত্র যাচাইপূর্বক মামলার অর্থদণ্ড ও ভ্যাট-ট্যাক্স সরকারি কোষাগারে জমার জন্য ঝালকাঠি সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ওই সময় তিনি তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তার দক্ষ চালকের চেষ্টায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তথ্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝালকাঠির ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা : তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩