জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: তথ্য উপদেষ্টা মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

 

 

 

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ভূরুঙ্গামারীতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

 

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে “আন্তঃউপশাখা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬”।

 

 

 

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. ফেরদৌস হোসেন।

পড়ুন>> ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসায় জুলাই শহীদ দিবস পালিত

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি এবং ৯ নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু হেনা মাসুম।

 

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখার অফিস সেক্রেটারি ও ছাত্র তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান রোকন।

পড়ুন>>পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আল মামুন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নৈতিক চরিত্র গঠন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন>> সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ

 

 

বক্তারা আরও বলেন, সুস্থ প্রতিযোগিতা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলার চর্চার মাধ্যমে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি ঐক্য, ভ্রাতৃত্ব ও নেতৃত্বের গুণাবলির বিকাশ ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের সার্বিক সফলতা, অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা এবং সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে খেলা সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!