ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সূচি

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এলএলবি পরীক্ষার ফি কমানো হয়েছে। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার জন্য সংশোধিত ফি ও সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক প্রতিটি পত্রের ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতি পত্রের ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং কেন্দ্র ফি ৬০০ টাকা ধার্য করা হয়েছে। ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি রাখা হয়েছে ৫ হাজার টাকা।

পড়ুন>>সৌদি আরবের সুরক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের

একইভাবে ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার ক্ষেত্রেও প্রতিটি পত্রের ফি ৯৭৫ টাকা করা হয়েছে। এই পর্বের মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতি পত্রের ফি ২ হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা ধার্য করা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী দুই দিন, অর্থাৎ ২১ ও ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। এরপর ২৩ ও ২৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়ের মধ্যে ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, ‘সোনালী সেবা’ ব্যতীত অন্য কোনো উপায়ে ফি জমা দেওয়া গ্রহণযোগ্য হবে না।

পড়ুন>>নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রবাসে রাজনৈতিক উত্তাপ

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণের পর ফরমটির প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম এবং প্রয়োজনীয় নথিপত্র নিজ নিজ কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ তথ্যের নির্ভুলতা যাচাইয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সূচি

আপডেট সময় : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬