চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ
- আপডেট সময় : ০৪:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট jobs.cstu.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
নিয়োগযোগ্য পদ ও বেতন স্কেল
- রেজিস্ট্রার (গ্রেড-৩): ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
- পরিচালক: পদসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
- পিএস টু ভিসি বা সহকারী রেজিস্ট্রার (গ্রেড-৭): ২৯,০০০-৬৩,৪১০ টাকা।
- ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা (পদসংখ্যা ২)।
- গাড়িচালক (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহায়ক (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা (পদসংখ্যা ৪)।
আবেদন প্রক্রিয়া ও হার্ডকপি জমার নিয়ম
অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইনে আবেদনের পর আবেদনপত্র প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ হার্ড কপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০ ঠিকানায় সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা। এর সাথে প্রযোজ্য সার্ভিস চার্জ যোগ হবে।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আগের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যেসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























