ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতার মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে নতুন মোড় শিশু সাইফকে প্রাণনাশের দায়ে সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের সমঝোতা চুক্তি খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী: দিনভর ব্যস্ত কর্মসূচি রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় সেবা দেওয়া চিকিৎসক অ্যাডাম হামাউয়ি গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী কাচারি ঘর: যে ঘর ছিল গ্রামের প্রাণ, আজ তা শুধুই স্মৃতি সিলেটের মাটিতে জয়ের খরায় থাকা বাংলাদেশের লক্ষ্য ঘুরে দাঁড়ানো ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে হতে পারে: এনটিআরসিএ

সৌদি আরবের সুরক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তার প্রশ্নে পাকিস্তান পাশে থাকার ঘোষণা দিয়েছে। সামরিক মুখপাত্রের মতে, মক্কা ও মদিনার সুরক্ষায় ইসলামাবাদ দায়বদ্ধ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের নিরাপত্তার প্রশ্নে পাকিস্তান সবসময় তাদের পাশে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ও আইএসপিআর-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বৃহস্পতিবার আরব নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, রিয়াদের সুরক্ষার প্রতি ইসলামাবাদের এই অঙ্গীকার সম্পূর্ণ ‘শর্তহীন’। কূটনৈতিক এবং শারীরিক উভয় দিক থেকেই পাকিস্তান যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ইয়েমেনের হুতি মিলিশিয়াদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এই অবস্থান পুনর্ব্যক্ত করল পাকিস্তান। ইয়েমেনি বিদ্রোহীদের ড্রোন হামলা ঠেকাতে গিয়ে পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে তা বিধ্বস্ত হয়, যার ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসকারী একজন ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। এর আগে সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, হুতিদের চলমান এসব হামলায় অন্তত ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের ওপরও নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও বলেন, সৌদি আরবের প্রতি পাকিস্তানের এই দায়বদ্ধতার মধ্যে পবিত্র মক্কা ও মদিনার সুরক্ষাও অন্তর্ভুক্ত। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, হারামাইন শরিফাইন রক্ষায় পাকিস্তান সেখানে উপস্থিত আছে এবং এ বিষয়ে কোনো প্রকার সংশয়ের অবকাশ নেই। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসলামাবাদ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সংঘাতের শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা প্রতিরক্ষা জোট’ অনুযায়ী, জোটভুক্ত যেকোনো দেশের ওপর আক্রমণ চালানো হলে তা সম্মিলিতভাবে সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে মোকাবিলা করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরবের সুরক্ষায় শর্তহীন প্রতিশ্রুতি পাকিস্তানের

আপডেট সময় : ১২:৪৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬