জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৯:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। এর মাধ্যমে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো তিনি এই বিশ্বমঞ্চে নিজের বক্তব্য তুলে ধরবেন। তার এই সফরের মধ্য দিয়ে জাতিসংঘে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।
এর আগে ১৯৮০ সালের ২৬ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। সে সময় ১১তম বিশেষ অধিবেশনে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার ক্রমবর্ধমান বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছিলেন। এছাড়াও শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে গড়ার ডাক দিয়েছিলেন তিনি।
পড়ু>>শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ গৃহবধূ গ্রেপ্তার, স্বামী পলাতক
জিয়াউর রহমানের পর তার স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য দেন। পরবর্তীতে ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার তিনি সাধারণ পরিষদের বিভিন্ন সভায় অংশ নেন, যার মধ্যে রয়েছে ১৯৯৫ সালের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০০২ সালের শিশুবিষয়ক বিশেষ অধিবেশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ভাষণে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও এই খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরবেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যোগ করেন যে, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি গণতান্ত্রিক রূপান্তর, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো স্থান পাবে। বিশেষ করে রোহিঙ্গা সংকটকে এই সফরে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পড়ুন>>নিখোঁজ কিশোর অপ্রতিমের সন্ধান মিলল কোটবাড়ির জঙ্গলে
এবারের ৮১তম অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের এই অধিবেশনের বিতর্ক পর্ব ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১৯৮০ সালে জিয়াউর রহমানের শুরু করা এবং ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় চলা এই অধ্যায়ে, ২০২৬ সালে তারেক রহমানের প্রথম ভাষণের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























