ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আবারও ভিসা পেলেন না মাহমুদ আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী নিষিদ্ধ দলের তৎপরতা রুখতে কঠোর বার্তা পুলিশের শুভ সকাল; আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির কারাদণ্ড ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত

চিলাহাটিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

চিলাহাটিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিলাহাটিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

মাগুরার আছিয়াসহ দেশব্যাপী ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে মাগুরার আছিয়ার ধর্ষন সহ দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোগডাবুড়ী ইউনিয়ন চিলাহাটি সরকারি কলেজ ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ১০ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় চিলাহাটি চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফুর রহমান সবুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু ওয়াজেদ জার্মান, সদস্য সচিব ওবায়দুর রহমান জবা,

পড়ুন>>দিনভর নানা নাটকীয়তার পর ইউপি চেয়ারম্যান আটক 

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার সুমন, সাধারণ সম্পাদক শাহনাজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল করিম জিয়া, ক্রীড়া সম্পাদক আবু নাঈম সাজ্জাদ ধীমান, ছাত্রনেতা রাকিব ইসলাম, আব্দুর রাজ্জাক, শ্রমিকদল নেতা ইদনাম কবির প্রীতম এবং রাজিব ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মাগুরার ছোট বোন আছিয়াকে যে ভাবে বড় বোনের স্বামী ও শ্বশুর কর্তৃক ধর্ষণ করার পর তাঁকে হত্যার পরিকল্পনা করছিল সেই নরপশুদের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসির রায় কার্যকর করার আহবান জানান। বক্তারা বলেন বর্তমান দেশের যে নৈরাজ্য অপরাধ খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার উর্ধ্বগতী হওয়ায় সাধারণ মানুষেরা একবেলা ভালো মন্দ খেতে পারছেনা, দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।

পড়ুন>> মহাদেবপুরে শিশু নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

পাশাপাশি প্রতিনিয়ত আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, বিচারহীনতায় ভুগছে সাধারণ মানুষ, এভাবে একটি দেশ চলতে পারে না। যেখানে সাধারণ মানুষেরা সকালে ঘর থেকে বের হয়ে পূর্ণরায় ঘরে ফিরে আসতে পারবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।

তারা আরও বলেন, অনতিবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর পাশাপাশি প্রশাসনকে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করেন। এবং দ্রততম সময়ের মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে তফসিল ঘোষণার জন্য বর্তমান উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিলাহাটিতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫