কাউনিয়ার চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী ও মাতৃভাষা দিবস উপলক্ষে হামদ- নাত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকালে চন্ডিপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মনজুম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবুল কাশেম, রংপুর জেলা পরিষদের সদস্য মোঃ আলতাব হোসেন, সাবেক ব্যাংকার আমজাদ হোসেন, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,হারাগাছ ইউনিয়ন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন, বক্তব্য রাখেন চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন মাওলানা মুনীরুজ্জামান।
মাওলানা নুর মোহাম্মদ জিহাদী,মাও শাহজান,হাফেজ আনোয়ার হোসেন, মোঃ লিয়াকত বিন সিদ্দিক, আক্কাস আলী প্রমূখ।
সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা, বিকাল ৩ টা থেকে কোরআন তেলাওয়াত ও হামদ -নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Leave a Reply