গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি? অনুশীলনে তানজিদের ঘাড়ে অস্বস্তি, আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম মেসির গোল ও অ্যাসিস্টের ম্যাচেও জয়হীন ইন্টার মিয়ামি এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন

গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা
গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা

জামালপুরের সরিষাবাড়ীতে গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা স্ত্রীর।

গরম পানির সাথে লবণ, শুকনা মরিচের গুঁড়ো মিশিয়ে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করেছে স্ত্রী।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮:৩০ মিনিটে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই মাসুদ খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়,প্রথম স্ত্রীর মৃত্যুর পর ধনবাড়ী উপজেলার কাঠালিয়াবাড়ীর নুরুলের মেয়ের সাথে নাছিমা বেগম এর ১৫ বছর পুর্বে সরিষাবাড়ী উপজেলার আমজাদ ভুইয়ার ছেলে রুবেল মিয়া(৩৮) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর তাদের পরিবারে ২ কন্যা সন্তান জন্ম হয়। এরপর রুবেল টারিয়াপাড়া এলাকার রাশেদা নামের এক নারীকে ৩য় বিবাহ করে। বিবাহের পর থেকে নাছিমাকে একাধিকবার তালাক দিয়ে পুনরায় আবারো বিবাহ করে রুবেল। এ নিয়ে পারিবারিক কলহ চলছে দীর্ঘদিন ধরে। এ ছাড়াও রুবেল তার স্ত্রী নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত।

রুবেল এর ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি আমার চাচার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছে। চাচাকে হত্যার জন্য এ কাজ করেছে চাচী। পরে চাচাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে সরিষাবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা:মেহেদী হাসান জানান,প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

One response to “গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা”

  1. […] প্রত্যাশী ফজলুল হকের বৃক্ষরোপন গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা প্রচ্ছদ অপমৃত‍্যু, কুড়িগ্রাম, […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!