গঙ্গাচড়ায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গঙ্গাচড়ায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার-২ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

গঙ্গাচড়ায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার-২

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
গঙ্গাচড়ায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার-২

রংপুরের গঙ্গাচড়ায় চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায়  দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরে পেশাগত দায়িত্ব পালন করার সময়  হামলার শিকার হন এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানীসহ চার সাংবাদিক।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানিয়েছেন বুধবার (২৬ এপ্রিল) বিকেলে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ সময় আহত হন সাংবাদিক একেএম সুমন মিয়া, এশিয়ান টেলিভিশনের ক্যামেরপার্সন আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন‍্য সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক বাদশাহ ওসমানী বাদী হয়ে হামলাকারী লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর চরে চাষ হওয়া ভুট্টার ফলনের সচিত্র প্রতিবেদনের তথ্য সংগ্রহে যান বাদশাহ ওসমানীসহ আরও চার সাংবাদিক।

সেখান ভিডিও ধারণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় চল্লিশ সাল চর সংলগ্ন এলাকায় লুলু মিয়া ও তার ছেলে রাজু মিয়াসহ অজ্ঞাত আরও ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। পড়ুন>>সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে  পুঠিয়ায় মানববন্ধন 

এসময় হামলাকারীরা সাংবাদিকের ব্যবহৃত ক্যামেরা, লাইভ ডিভাইস ও ওয়্যারলেস মাইক্রোফোন ভাঙচুর করে তা ছিনিয়ে নেয়।

নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে এসআই সত্যেন্দ্রনাথ, এসআই শাহনেওয়াজ, এএসআই হাবিবুল্লাহ ও দুজন ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দুপুরে আাসামী লুলু মিয়া (৪২) ও মৃত সহিদার রহমানের ছেলে দুলাল মিয়া (৫৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অন‍্যান‍্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!