কুষ্টিয়ায় বিজিবির সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক করেছে। শনিবার দিবাগত রাতে জেলার দৌলতপুর ও মিরপুর থেকে অবৈধ চায়না দুয়ারী জাল, হেরোইন ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, ৪৭ বিজিবি’র সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে রোববার ভোর ৫টার দিকে মিরপুর উপজেলার কাতলামরী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার কেজি চায়না দুয়ারী জাল উদ্ধার করেন।
এর আগে দৌলতপুর উপজেলার জামালপুর মাঠের মধ্যে থেকে একশ’ গ্রাম হেরোইন ও ৩শ’ পিচ নেশাজাতীয় সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের সিজারমুল্য ১৪ লক্ষ ৯০ হাজার টাকা।
Leave a Reply