গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল কর্তৃক সীমান্ত অঞ্চলে পরিচালিত বিশেষ অভিযানে মূল্যমান ৮,৫১,৭৫৫/- টাকা সমমূল্যের ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
অভিযানকালে ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ এই ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন
লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি
অধিনায়ক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)
Leave a Reply