কুড়িগ্রাম পৌরসভার আসন্ন মেয়র নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা সাইয়েদ আহম্মেদ বাবু। দলীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে জোর আলোচনা চলছে তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে।তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা কিংবা মতামত দিতে নারাজ বলে জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব সাইয়েদ আহমেদ বাবু।
দলীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
এছাড়া ১৬ বছর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ তিনি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবদলের সদস্য এবং ছাত্রদলের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও জেলার মানুষের কল্যানে সামাজিক মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।ফলশ্রূতিতে জেলার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদ পদবী নিয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটি, মাদক প্রতিরোধ কমিটি, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কমিটিতে অন্তর্ভূক্ত আছেন। সর্বশেষ জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
এ বিষয়ে সাইয়েদ আহম্মেদ বাবু বলেন, এলাকার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।উপকার করতে হলে ভোটে দাড়াতে হবে এমনটা নয়,উপকার করার মানসিকতা থাকলে মানুষের পাশে দাড়ানো সম্ভব। আমি এ বিষয়ে আমার বলার কিছু নাই।এখনো অনেক সময় বাকি জনগন যদি ভালোবেসে আমাকে চায় সেক্ষেত্রে পৌর নির্বাচনে প্রার্থীতার বিষয়টি বিবেচনা করবো।
তিনি আরো জানান, দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি কুড়িগ্রাম পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করব। একটি আধুনিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই হবে আমার প্রধান লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং দীর্ঘ সময় মাঠে সক্রিয় থাকা নেতাদের মধ্যে সাইয়েদ আহমেদ বাবুর অবস্থান উল্লেখযোগ্য। তবে জনগণের প্রত্যাশা, দলীয় প্রতিযোগিতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতাই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথচলা।
Leave a Reply