ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয় নিয়েও সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের নারী দলের মাদক নির্মূলে আপসহীন রাজশাহী পুলিশ: ডিআইজি আশরাফ আলী স্পিকার |: অপশক্তি দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে উপসাগরীয় অঞ্চল ছাড়ল মার্কিন রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন ১৫ জেলায় চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগ: দুই বিএনপি নেতাসহ নিহত ৩ বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন চায়ের ব্র্যান্ডের যাত্রা পাঁচলাইশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, নেভাল পুলিশ এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি

কুড়িগ্রামে স্কুল যাওয়া আসার জন্য শিক্ষক-শিক্ষার্থী মিলে তৈরি করলো সাঁকো

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৪৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে স্কুল যাওয়া আসার জন্য শিক্ষক-শিক্ষার্থী মিলে তৈরি করলো সাঁকো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে স্কুল যাওয়া আসার জন্য শিক্ষক-শিক্ষার্থী মিলে তৈরি করলো সাঁকো করলেন।

সদর উপজেলার প্রথম আলোর চরে আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে একটি খালের উপর বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে।

গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরে বাঁশের সাঁকোটি তৈরি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘোগাদহ ইউনিয়নের খামার নৌকা ঘাট থেকে প্রথম আলো চরের আলোর পাঠশালা যাওয়ার পথে স্কুলটির ১০০ গজ দুরে দুধকুমার নদের এই খালটি।

বর্ষা মৌসুমে খালটিতে ২-৩ মাস পানি থাকার কারনে স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারে না। সেসময় দুই কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয় তাদের।

এ কারণে স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতও কমে যায়। এছাড়াও যাতায়াতের দুর্ভোগে পড়তে হয় স্থানীয় মানুষজনেরও। স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষার্থীরা এখানে একটি সাঁকোর জন্য জনপ্রতিনিধিদের কাছে গেলেও সাঁকো তৈরির কোন উদ্যোগ নেয়নি কেউ।

প্রথম আলো চরের আব্দুর সোবহান ব্যাপারী বলেন, বর্ষা মৌসুমে এই খালটি পানি থাকার কারণে ২ কিলোমিটার ঘুরে ঘোগাদহ বাজারে যেতে হয়।

এ সময় স্কুলে আসা যাওয়ার বড় সমস্যা হয় ছাত্র ছাত্রীদের। আমরা গ্রামের লোকজন বাঁশ দিয়েছি আজ স্কুলের মাস্টার ও ছাত্র ছাত্রীরা মিলে সাঁকোটি তৈরি করলো। আমরাও তাদের কাজে সহযোগিতা করেছি।

প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান বলেন “প্রথম আলো চর আলোর পাঠশালার পশ্চিম দিকে একটি গ্রাম আছে সেখানে অসংখ্য ছাত্র -ছাত্রী রয়েছে।

এই নালাটি থাকার কারণে তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। অনেকবার স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি বলা সত্ত্বেও তারা এই নালা ভরাট করার কোন উদ্যোগ নেয়নি তাই শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সাঁকো তৈরি করা হয়। এই সাঁকোর মাধ্যমে এখন বিদ্যালয়ের পূর্বদিক থেকে পশ্চিম দিকে প্রায় ৩০০ শতাধিক মানুষের যাতাযাতের সুবিধা হবে।

এ বিষয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার বলেন, গতবার তো ওখানে ড্রামের সাঁকো ছিল। এবার যে ড্রামের সাঁকোটি নেই, আমাকে কেউ বলে নাই। সাঁকোর বিষয়ে কেউ কোনদিন আমার কাছে আসেও নাই।

ওই খালটার বিষয়ে আমি ত্রাণ অধিদপ্তরে প্রকল্প পাঠিয়েছি। নদী ভাঙনের কারণে প্রকল্পটি পাস হয়নি। তবে জরুরি ভিত্তিতে এখানে একটি ব্রিজ প্রয়োজন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে স্কুল যাওয়া আসার জন্য শিক্ষক-শিক্ষার্থী মিলে তৈরি করলো সাঁকো

আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩