
নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই স্লোগান কে সামনে রেখে
বুধবার বিকেল ৫টায় শহরের পৌর বিপনী মার্কেটের তৃতীয় তলায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখা’র ২০২৪ ও ২০২৫ সালের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়কের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদারের সভাপতিত্বে ও মাই টিভি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ নিরাপদ সড়কের সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন।
উপদেষ্টা নিসচা সুনামগঞ্জ জেলা শাখার এডভোকেট সাইদুর রহমান তালুকদার, উপদেষ্টা নিসচা সুনামগঞ্জ জেলা শাখার মো: আবু হেনা আজিজ,সহকারী মোটরযান পরিদর্শক বিআরটির দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট কায়ুম চৌধুরী, নিসচা সহ-সাধারণ সম্পাদক ও এস টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার।
এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি এনামুল হক চৌধুরী, নিসচা উপদেষ্টা মো: মনসুর আলম,নিসচা সহ- সভাপতি ওবায়দুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি হাকিম আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জ সময়ের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নূর, সিনিয়র সাংবাদিক রেজাউল, মাসুক মিয়া, সম্মানিত সদস্য রুকন উদ্দিন রাজু, নিসচা অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য তুষার আহমেদ টিপু, মো: রবিউল আলম, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন