প্রথম বিশ্ব গাধা দিবস আজ
- আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
প্রথম বিশ্ব গাধা দিবস আজ
আজকের দিনটি গাধাদের জন্য। আজ ৮ মে গাধা দিবস।
গাধা নিয়ে নানা নেতিবাচক কথা প্রচলিত থাকলেও প্রাণিটি প্রাচীন কাল থেকেই বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। শুধু কী তাই- ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল উৎপাদনে অবদান রাখে প্রাণীটি।
গাধার চামড়ার থাকা বিশেষ ধরনের আঠা জিলাটিন চীনে ইজিয়াও নামের প্রচলিত ওষুধের প্রধান কাঁচামাল। এ ওষুধ অ্যাজমা থেকে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
গবেষণা বলছে- গাধার স্মৃতিশক্তি প্রখর। ২৫ বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে। প্রাণিটি জেদি হওয়ায় আত্মরক্ষায় রয়েছে বিশেষ দক্ষতা। যত্ন না নিয়ে কাজ আদায় করে নেওয়া যায় না।
গাধার বড় আকৃতির কান থাকায় মরু পরিবেশে শরীর থাকে শীতল। প্রাণিটি মরু পরিবেশে ৬০ মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে।
গাধা দিবসের প্রচলন নিয়ে জানা যায়- দিবসটির প্রচলন করেছিলেন বিজ্ঞানী আর্ক রাজিক। তিনি মরুভূমির প্রাণি নিয়ে কাজ করেন। একবার তার ধারণা জন্মে- গাধা যে পরিমাণ কাজ মানুষের জন্য করে থাকে, সে তুলনায় স্বীকৃতি পায়নি।
প্রথম তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।
আর্ক রাজিকের প্রচেষ্টায় ২০১৮ সালে প্রথম বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয়। তখন থেকে প্রতি বছর ৮ মে গাধা দিবস উদযাপিত হচ্ছে।






















