ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য

ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
চিলমারীতে কুকুরের কামড়ে ৪০ জন আহত

ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে আহত অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । নিহত ওই শিক্ষার্থীর নাম হাসান আলী (১৪)।

সে উপজেলার কুটিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের জাইদুল হকের ছেলে।

এর আগে গত ২০ এপ্রিল উপজেলার পানিমাছকুটি গ্রামে ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসা একটি পাগলা কুকুরের কামড়ে ১০ নারী শিশুর সাথে সেও আহত হয়। পরে পরিবারের পক্ষ থেকে কবিরাজী ঝাড়ফুকের মাধ্যমে হাসানের চিকিৎসা করা হয়।

কিন্তু গত সোমবার হাসানের অসুস্থতা বেশি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় । সেখান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে নিহতের দাদী স্বপ্না বেগম জানান।

হাসানের সহপাঠি মামুন, রিপন জানায়, হাসান আমাদের ক্লাসের একজন মেধাবী ছাত্র ছিল। সঠিক চিকিৎসা না হওয়ায় অকালে তার মৃত্যু হল। তার মৃত্যুটা আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুঠিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী জানান, হাসান আলী আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিল।

আজ তার মৃত্যু হয়েছে। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!