কাউনিয়ায় হরিজন অধিকার আদায় সংগঠনের নতুন কমিটির পরিচিতি সভা
- আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় হরিজন অধিকার আদায় সংগঠনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার হরিজন অধিকার সংগঠনের উদ্যোগে বুধবার (২৩ নভেম্বর) সন্ধায় নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত কমিটির সভাপতি রবি বাসফোরের সভাপতিত্বে বক্তব্য রংপুর জেলা শাখার উপদেষ্টা শাবরন বাসফোর,দিলীপ বাসফোর, সহ-সভাপতি রাজু বাসফোর, সাধারণ সম্পাদক সাজু বাসফোর, সাংস্কৃতিক সম্পাদক শাকিল বাসফোর, জ্যোতি রানী বাসফোর।
এছাড়াও কাউনিয়া শাখার উপদেষ্টা নয়ন বাসফোর,রতন বাসফোর, হরিজন অধিকার আদায় সংগঠন কাউনিয়া শাখার সাধারণ সম্পাদক জয় বাসফোর প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বাংলাদেশ গেজেটে হরিজন জনগোষ্ঠীর নাম যুক্ত সহ ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবী জানান।
হরিজন অধিকার আদায় সংগঠন কাউনিয়া শাখার ৩৩ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে সবার সামনে পরিচয় করে দেওয়ার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























