সারাদেশে বিএনপি-জামাত ও তার সহযোগী সংগঠনের অরাজকতা এবং নৈরাজ্যের বিরুদ্ধে রংপুরের কাউনিয়ায় আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি )বিকেলে কাউনিয়া বাসস্টান্ডে শান্তি সমাবেশে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইউছুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম। পড়ুন>>নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, জেলা আওয়ামী লীগ সদস্য ও ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ৯০’দশক ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম।
বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দিলদার আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। পড়ুন>>আওদিরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ আহত-৪০
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি প্রতিহত করার ঘোষনা দেন।
Leave a Reply