রংপুরের কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
মোবাইল কিনে না দেওয়ায় পিতার উপর অভিমান করে গলায় লুঙ্গি পেঁচিয়ে জিহাদ হোসেন(১৫) আত্মহত্যা করেছে। নিহত জিহাদ হলদি বাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে অধ্যয়নরত।
ঘটনাটি ঘটেছে ২৭ আগস্ট রবিবার ভোরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা মোঃ দুলু মিয়ার স্কুল পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৫) পিতার কাছে একটি স্মাট মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে।
পড়া লেখা নষ্ট হবে এ ভয়ে দিনমজুর পিতা ছেলে কে স্মাট মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানায়।
একারণে পুত্র জিহাদ হোসেন মনের দুঃখে ও ক্ষোভে রবিবার ভোরে বাড়ির লোকজনের অগোচরে শয়ন ঘরের ধর্ণার সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে হলদি বাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের সম্মতিতে লাশ দাফনের অনুমোতি পেয়েছে । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply