কাউনিয়ায় বর্ষার পানিতে মাছ শিকারের ধুম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বর্ষার পানিতে মাছ শিকারের ধুম : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল সমাবেশ জুলাইয়ের চেতনায় রাণীশংকৈল: সংবর্ধিত হলেন জুলাই যোদ্ধারা, ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভে ন্যায়বিচারের দাবি ভূরুঙ্গামারীর ধামেরহাটে ইয়াবাসহ আটক ব‍্যক্তির ১মাসের কারাদন্ড জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

কাউনিয়ায় বর্ষার পানিতে মাছ শিকারের ধুম

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুন, ২০২৪
কাউনিয়ায় বর্ষার পানিতে মাছ শিকারের ধুম

কাউনিয়ায় বর্ষার পানিতে মাছ শিকারের ধুম

কাউনিয়ায় দীর্ঘদিন খরার পর রহমতের বৃষ্টি এবং উজানের ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় নদী-নালা, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়ে পানি জমায় সৌখিন মাছ শিকারিরা দলবেধে মাছ ধরার উৎসবে মেতেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে কয়েক দিন ধরে ভারি বর্ষণ ও উজানের ঢলের পানি বৃদ্ধিপেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তিস্তা সহ ছোট ছোট নদী-নালা, খাল-বিল ও জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে পড়েছে।

বর্ষার নতুন পানি পেয়ে মাছের ঝাঁকের বিচরণ শুরু হয়েছে। আর তাইতো জেলে ও শৌখিন মাছ শিকারীরা পাল্লা দিয়ে মাছ শিকারে নেমেছে। বৃষ্টি নামলে পানিতে মাছ দল দল বেঁধে আসে, বৃষ্টির ফোঁটায় মাছের উন্মাদনা বাড়ে, ঝাইট জাল, চটকা জালের টানে টানে জালে ধরা পড়ে মাছের ঝাঁক।

কাউনিয়ায় খাল-বিল ও জলাশয়গুলোতে দেখা মিলছে মাছ শিকারিদের এ উৎসব। বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে।

ঝাঁকি জাল, টানা জাল, ঠেলা জাল, পেতে রাখা জাল, চাঁই, বড়শিসহ আরও নাম না জানা অনেক পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছেন স্থানীয় জেলেরা। এই মাছ স্থানীয় বাজারে বিক্রি হয় স্বাভাবিকের চেয়ে উচ্চমূল্যে। সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের আঃ রহমান জানান, বর্ষায় মাছ ধরার আনন্দই আলাদা।

মৌসুম শুরু হলেই গ্রামীণ জীবনে মাছ ধরার ধূম পড়ে। বয়স কোন বিষয় নয়। ছেলে বুড়ো সকলের মধ্যে মাছ ধরার নেশা। মিঠাপানিতে প্রচুর দেশিয় মাছ রয়েছে। এ অবস্থায় মাছ শিকারের ধুম পড়েছে বিভিন্ন গ্রামে। বৃষ্টির সঙ্গে মাছ শিকারের সম্পর্ক অনেক দিনের।

তাই বৃষ্টি এলে মাছ বেশি পরিমাণে শিকার হচ্ছে। জেলে, দিনমজুর, সৌখিন মৎস্য মানুষজন জালসহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন মাছ শিকারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, জলাধার প্রকৃতির শ্রেষ্ঠ উপহার। এর রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!