কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগ
কাউনিয়ার নিজপাড়া গ্রামের শাহজাহান নামে এক প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধীর নিজবাড়ীতে তার পক্ষে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তার ভাগিনা আতাউর রহমান।
তিনি বলেন, তার মামা শাহজাহান পৈতৃক সূত্রে সাবেক ৫১১৭ দাগে ১৪ শতক জমির মালিক হন। বর্তমানে উক্ত জমি তার মামা শাহজাহান ভোগদখল করে আসছেন।
কিন্ত প্রতিবেশি আব্দুস সাত্তার ও হোসেন আলী উক্ত জমি নিজের দাবী করে বিভিন্ন সময় দখলের পায়তারা চালায়।
পড়ুন>> উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
পরে আব্দুর সাত্তার ও হোসেন আলী এ জমি দাবী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের দলিল পত্র যাচাই বাছাই ও শুনানি শেষে প্রতিবন্ধী শাহজাহানের পক্ষে রায় দেন। আব্দুস সাত্তার গং পুনরায় আপিল করলে প্রতিবন্ধীর পক্ষে আবারো আপিলের রায় হয়। এর পরেও তারা বিভিন্ন ভাবে জমি দখলের চেষ্টা,শান্তি শৃংখলা ভঙ্গ সহ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী মামাকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধীর চাচাতো ভাই নাসির উদ্দীন, ইউনুস আলী ও বড় বোন জুলেখা বেগম।
এ প্রসঙ্গে আব্দুস সাত্তার বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























