কাউনিয়ায় প্রতারণা করে কসাইয়ের মাংস নিয়ে চম্পট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় প্রতারণা করে কসাইয়ের মাংস নিয়ে চম্পট : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আজকের দিনটি? ২৩ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার

কাউনিয়ায় প্রতারণা করে কসাইয়ের মাংস নিয়ে চম্পট

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
প্রতিকী ছবি

রংপুরের কাউনিয়ায় প্রতারণা করে কসাইয়ের মাংস নিয়ে ভূয়া অধ্যাপক ক্রেতা চম্পট হয়েছেন।

উপজেলার মীরবাগ বাজারে কসাই আনারুল  ইসলামের সাথে প্রতারণা করে ৩৫ কেজি মাংস নিয়ে ক্যাডেট কলেজের ভূয়া অধ্যাপক ক্রেতা সেজে মাংস নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ ওঠেছে।

মীরবাগ বাজারের দরিদ্র কসাই আনারুল ইসলাম জানান শনিবার সকালে রংপুর ক্যাডেট কলেজের অধ্যাপক পরিচয় দিয়ে এক ক্রেতা মীরবাগ বাজারে মটর সাইকেলে করে এসে দাম ঠিক করে গরুর পিছনের দুই রানের ৩৫ কেজি মাংস পিচ করতে বলেন।

মাংস নেওয়ার পর ক্রেতা ভুয়া অধ্যাপক পকেটে হাত দিয়ে বলেন ভুলে টাকা ছেড়ে এসেছেন। কসাই কে তার মোটরসাইকেল গিয়ে রংপুর থেকে মাংসের টাকা নিয়ে আসতে অনুরোধ করেন। যাতায়াতের টাকাও দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সরল মনে কসাই তার সাথে রংপুর ক্যাডেট কলেজ গেটের সামনে যান। সেখানে কসাই আনারুল ইসলাম কে নামিয়ে দিয়ে ভিতর থেকে টাকা আনতে গিয়ে ওই প্রতারক চম্পট দেন।

দীর্ঘক্ষণ দাড়িয়ে থেকে তার দেখা না পাওয়ায় কসাই আনারুল বুঝতে পারেন সে প্রতারণার শিকার হয়েছেন।

দরিদ্র কসাই আনারুল ইসলাম অন্য কসাইয়ের নিকট থেকে ১ মন করে মাংস নিয়ে এসে নিয়মিত মীরবাগ বাজারে বিক্রি করতেন। সে প্রতারকের কাছে সমুদয় পুঁজি হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন।

তবে এ বিষয়ে তিনি থানায় কোন অভিযোগ করেন নি। এ ঘটনা টি এখন সবার মুখে মুখে আলোচনার বিষয়ে পরিনত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!